সকল বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার নামই জীবন আর জয় করার নামই সোহেল রানা
লেখকঃ-আল্-মামুন সৈয়দ
সকল বাধা দু’পায়ে দলে সোহেলরানা, আপনি আরও এগিয়ে যান। জীবনের পথ কখনো মসৃণ হয় না। যারা বড় স্বপ্ন দেখে, যারা মানুষের জন্য কিছু করতে চায়, তাদের পথেই সবচেয়ে বেশি কাঁটা বিছানো থাকে।
সেই কাঁটা মাড়িয়েই তো জয়ের গল্প লেখা হয়। আজ আপনি যেখানে দাঁড়িয়ে, সেখান পর্যন্ত আসতেও অসংখ্য প্রতিকূলতা পেরিয়ে এসেছেন। তাই থেমে যাওয়ার কোনো কারণ নেই।
সফলতা নিজেই একটা আয়না। আর সেই আয়নায় নিজের ব্যর্থতা দেখে যারা জ্বলে, তারাই অপ-প্রচার শুরু করে। তারা সামনে থেকে লড়তে পারে না, তাই পেছন থেকে টান দেয়। পিছু টানবেই, কারণ আপনার আলো তাদের অন্ধকারকে অস্বস্তিতে ফেলে। কিন্তু মনে রাখবেন, অপপ্রচার দিয়ে ইতিহাস তৈরি হয় না, ইতিহাস তৈরি হয় কাজ দিয়ে।
থেমে থাকা যাবে না। কারণ আপনি থেমে গেলে শুধু আপনার স্বপ্ন থেমে যাবে না, আপনার পেছনে যারা ভরসা করে দাঁড়িয়ে আছে তাদের বিশ্বাসটাও ভেঙে পড়বে।
প্রতিটা অপপ্রচার, প্রতিটা ষড়যন্ত্রকে শক্তিতে রূপান্তর করুন। যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা একদিন নিজের মিথ্যার জালেই আটকে যায়। সত্যের পথ দীর্ঘ, কিন্তু শেষটা জয়ের।
তাই সোহেলরানা, মাথা উঁচু রাখুন। কাজ করুন, ফলাফল দিয়ে জবাব দিন। মানুষের ভালোবাসা আর নিজের পরিশ্রম, এই দুইয়ের চেয়ে বড় ঢাল আর কিছু নেই। অপপ্রচারকারীরা আজ আছে, কাল থাকবে না। কিন্তু আপনার কর্ম, আপনার সততা থেকে যাবে।
বাধা আসবে, কথা উঠবে, পিছু টানবে। তবু থামবেন না। কারণ এগিয়ে যাওয়ার নামই জীবন, আর জয় করার নামই সোহেল ভাই।