সিদ্ধিরগঞ্জে মৃত শ্রমিক নেতা ও সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং আর্থিক সহায়তা প্রধান।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মৃত শ্রমিক নেতা ও সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বাদ জোহর সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক টার্মিনালে বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক-কভার্ডভ্যান মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন শিমরাইল শাখার উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মরহুম আরজু দেওয়ান, রফিকুল ইসলাম রতন,কামরুল ইসলাম, আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন, হাসান পারভেজ, সিরাজুর ইসলাম মেম্বার ও মনির হোসেব, দেলোয়ার হোসেন দেলুসহ মরহুম সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা করে এই বিশেষ দোয়া প্রার্থনার আয়োজন করা হয়।
এ সময় সংগঠনের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা প্রদান করেন শিমরাইল শাখার নেতৃবৃন্দ, সাধারণ ড্রাইভার ও হেলপারদের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন এ. রহমান মার্কেটের বাইতুল রহমানিয়া পাঞ্জেগানা মসজিদের ইমাম মাওলানা ইউসুফ। উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
আব্দুল সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি (বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক-কভার্ডভ্যান মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন)
আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি
হাজী নাছির উদ্দিন, প্রচার সম্পাদক, কেন্দ্রীয় কমিটি
আইয়ুব আলী মুন্সি, সভাপতি, শিমরাইল শাখা
মোঃ সেলিম হোসেন দিপু, পিএস (নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান)
এস. এম. আসলাম, আহ্বায়ক, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দল
টি. এইচ. তোফা, আহ্বায়ক, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দল
হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক, ৪ নং ওয়ার্ড শ্রমিক দল
এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাধারণ শ্রমিক এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।