তারেক রহমানের ফেনী গমন নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা সাগর নেতাকর্মীদের নিয়ে মহাসড়কে বর্ণাঢ্য শুভেচ্ছা জানান
নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
প্রধানমন্ত্রীর ফেনী আগমন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেন নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর।
পহেলা অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ৮টায় নির্ধারিত সূচি অনুযায়ী কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় মহানগর যুবদলের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আগত শত শত নেতাকর্মী উপস্থিত হন। এ সময় শৃঙ্খলার সর্বোচ্চ মান বজায় রেখে মহাসড়কের এক পাশে সারিবদ্ধভাবে অবস্থান নেন নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নেতাকর্মীরা নানা বর্ণাঢ্য স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। সকালের হালকা রোদে পুরো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যেন এক আনন্দমুখর জনপদে পরিণত হয়।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গাড়িবহর কাঁচপুর ব্রিজ অতিক্রম করার সময় মহাসড়কের পাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থাকা যুবদল নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মীদের মধ্যে এক অভূতপূর্ব আবেগ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়।
অভ্যর্থনা কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ার পর অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর এক প্রতিক্রিয়ায় বলেন, "মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে স্মরণীয় করে রাখতে এবং নারায়ণগঞ্জবাসীর ভালোবাসা ও আনুগত্য প্রকাশ করতেই আমরা যুবদলের সকল নেতাকর্মী সকাল থেকে এখানে সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়েছিলাম। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নেত্রীবৃন্দকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।"
এ সময় কাঁচপুর ব্রিজ এলাকায় নারায়ণগঞ্জ মহানগর যুবদল এবং স্থানীয় থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সফল শুভেচ্ছা বিনিময় শেষে গাড়িবহর নারায়ণগঞ্জ সীমানা অতিক্রম করলে আনন্দমুখর পরিবেশে কর্মসূচির সমাপ্তি ঘটে।