প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে মহাসড়কে অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা হাত নেড়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ। সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশে সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অপেক্ষা করতে দেখা যায়।
দলীয় নেতাকে এক নজর দেখার প্রত্যাশায় সকাল ৮টার থেকেই সাইনবোর্ড থেকে মহাসড়কের দশতলা ভবন সংলগ্ন, ডাচ বাংলা ব্যাংক সংলগ্ন,শিমরাইল মোড় সহ কয়েকটি স্থানে নেতাকর্মীরা জড়ো হন। তাঁদের অনেকেই জানান, দীর্ঘ অপেক্ষার পর হলেও প্রিয় নেতার গাড়িবহর চোখের সামনে দিয়ে যাওয়ার দৃশ্য দেখাই তাঁদের মূল প্রত্যাশা।
এ সময় সাইনবোর্ড থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত কয়েকটি পয়েন্টে সারিবদ্ধভাবে বিএনপি নেতা কর্মীদের অপেক্ষা করতে দেখা যায় এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান কে শুভেচ্ছা অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল,৫নং ওয়ার্ড কমিনিটি পুলিশিংয়ের সভাপতি আহসানউল্লা মুন্সী,সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সাবেক সদস্য সচিব শাহ আলম হীরা,সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবুল,১নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি গাজী মনির হোসেন,মহানগর যুবদলের সদস্য জুয়েল রানা,১নং ওয়ার্ড জাসাসয়ের সভাপতি নাজিমউদ্দিন খোকা,১ নং ওয়ার্ড জাসাসয়ের সিনিয়ার সহ-সভাপতি জুবায়ের আহমেদ রুবেল, যুবদল নেতা রাসেল আরাস,আতিকুর রহমান সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।