সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে মুসল্লিদের বিক্ষোভ মিছিল, তোফার নেতৃত্বে মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।
আজ ৯ অক্টোবর (শুক্রবার) বাদ জুমা কোনাপাড়া জামে মসজিদ ও মোট ভাই জামে মসজিদের মুসল্লিরা একত্রিত হয়ে এ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কোনাপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে বাগানবাড়ি ঘুরে রেললাইন তিন রাস্তার মোড়ে এসে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা "মাদকের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও" সহ মাদকবিরোধী নানা প্রতিবাদী স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টি এইচ তোফার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় মিছিল থেকে মাদক ব্যবসায়ীদের বাড়ি বাড়ি গিয়ে মাদক ব্যবসা বন্ধের জন্য কঠিন হুঁশিয়ারি প্রদান করা হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও দুই মসজিদের বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।