সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক হলেন মো: হাবিবুর রহমান হাবিব
বিশেষ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, নারায়ণগঞ্জ মহানগর শাখার কার্যনির্বাহী কমিটির এক সিদ্ধান্ত মোতাবেক মো: হাবিবুর রহমান হাবিবকে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে পদায়ন করা হয়েছে। দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে এ পদায়ন অবিলম্বে কার্যকর হবে।
নবনিযুক্ত যুগ্ম আহ্বায়ক মো: হাবিবুর রহমান হাবিব তাঁর অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও সফলতার সাথে পালন করবেন বলে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন। একই সাথে, আগামী দিনগুলোতে সংগঠনের গতিশীলতা বৃদ্ধি এবং ভাবমূর্তি উজ্জ্বল করতে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় শ্রমিক দলের পেইডে লিখিত নোটিশের মাধ্যমে উপস্থিত মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি টি এইচ তোফা, সাধারণ সম্পাদক শরীফ হোসেন, কোমল মিনিবাস শ্রমিক কমিটির সভাপতি কবির হোসেন মোড়ল সহ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে হাবিবুর রহমানের হাতে চিঠি তুলে দেওয়া হয়।
এদিকে, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের গুরুত্বপূর্ণ পদে তাঁকে মনোনীত করায় নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন মো: হাবিবুর রহমান হাবিব। তিনি সংগঠনের প্রতিটি স্তরে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।