পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির লক্ষ্যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃনিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে তৈরি পোশাক (গার্মেন্টস) শ্রমিকদের সঙ্গে মিশে কোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিটি সিদ্ধিরগঞ্জ পুল এলাকার এমএস টাওয়ারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিলের মাধ্যমে শুরু হয়। মিছিলটি পাওয়ার হাউস ও আদমজী ইপিজেড এলাকা প্রদক্ষিণ করে কদমতলী পুলে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সিদ্ধিরগঞ্জ পুলের এমএস টাওয়ারের সামনে অবস্থান নেন যুবদল নেতা শহিদুল ইসলাম।
অবস্থান কর্মসূচিতে শহিদুল ইসলাম বলেন, “গার্মেন্টস শ্রমিকদের উসকানি দিয়ে পোশাক খাতে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু সদস্য। রাজপথে থেকে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্য কঠোর হস্তে দমন করা হবে।”
উক্ত বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদল ও স্থানীয় অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।