সিদ্ধিরগঞ্জ ইউনিয় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাদল আজ প্রবাস থেকে দেশে ফিরল সংবর্ধনা এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
নারায়ণগঞ্জ প্রতিনিধি: প্রবাস থেকে দেশে ফিরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৫নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাদলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি দেশে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরলে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আসা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী তাকে বরণ করে নিতে সিদ্ধিরগঞ্জ সাইলো চারতলা ভবনের সামনে ফুলের তোড়া ও মালা নিয়ে সমবেত হন।
নেতাকর্মীদের সংবর্ধনা গ্রহণের পর ইমাম হোসেন বাদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দল বিএনপির একজন কর্মী হিসেবে বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিল পরবর্তী বক্তব্যে ইমাম হোসেন বাদল অভিযোগ করে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ দেশে জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি এই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, "যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
ইমাম হোসেন বাদলকে বরণ করে নেওয়া এবং বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন—সোনারগাঁ থানা বিএনপির দপ্তর সম্পাদক সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের নেতা মজিবুর রহমান, নাসিক ৫নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মামুন, ৪নং ওয়ার্ড বিএনপির সদস্য আহাম্মদউল্লাহ, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্য আলী মাহামুদ, ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য জহির প্রধান, ভোলা সমিতির সভাপতি ইয়াসিন হাওলাদার এবং ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মানিক খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।