মিরপুরে অনুষ্ঠিত হলো ১ম প্যারা পিকলবল টুর্নামেন্ট ২০২৬


Staff Reporter প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৬, ১১:২৭ অপরাহ্ন / ০
মিরপুরে অনুষ্ঠিত হলো ১ম প্যারা পিকলবল টুর্নামেন্ট ২০২৬

মিরপুরে অনুষ্ঠিত হলো ১ম প্যারা পিকলবল টুর্নামেন্ট ২০২৬

আকাশ চৌধুরী : প্যারা ক্রীড়াবিদদের ক্রীড়াচর্চায় উৎসাহিত করা, প্রতিভা বিকাশ এবং আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সম্ভাবনা তৈরির লক্ষ্যে রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় আজ ৩০ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ১ম প্যারা পিকলবল টুর্নামেন্ট ২০২৬।

বাংলাদেশ প্যারা পিকলবল অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সারা বাংলাদেশ থেকে ১২ জন প্যারা ক্রীড়াবিদ চারটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী বক্তব্য নাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের সাবেক মহাসচিব ইঞ্জিনিয়ার মো. মাকসুদুর রহমান প্যারা পিকলবলের সাফল্য কামনা করেন।
বাংলাদেশ প্যারা পিকলবল অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের সভাপতি নূর নাহিয়ান তার শুভেচ্ছা বক্তব্যে বলেন

এই আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো পিকলবল খেলার সূচনা হলো, সেই সাথে বাংলাদেশ প্যারা পিকলবল অ্যাসোসিয়েশন এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো এবং এর মাধ্যমে দেশের প্রতিবন্ধী খেলোয়াড়রা ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব আবদুস ছাত্তার দুলাল, অনুষ্ঠানের আয়োজক এবং সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। ভবিষ্যতে এমন আয়োজন আরও বড় পরিসরে করার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান এবং যথাসম্ভব সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. তাইজুদ্দিন আহমেদ, ফরিদ হোসেন, এনায়েত উল্লাহ খান, রাজু আহমেস রাজ, আয়াদমান তালুকদার।
সাধারণ সম্পাদক মো. এনামুল হক জানান যে, এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা হলে প্যারা ক্রীড়াবিদদের দক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের বিকাশ ঘটবে। একই সঙ্গে নতুন খেলোয়াড় তৈরি, ক্রীড়াক্ষেত্রে সমান অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্বের সম্ভাবনা বিকশিত হবে।
অনুষ্ঠান শেষে প্যারা পিকলবল ক্রীড়াবিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

30 October 2026

মিরপুরে অনুষ্ঠিত হলো ১ম প্যারা পিকলবল টুর্নামেন্ট ২০২৬

www.banglarkantho24.com