

্নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সি আই খোলা ১৫ শতাংশ জমির বিরোধ নিয়ে চাঁদাবাজি বলে মিথ্যাচারের অভিযোগ:সাংবাদিকদের সত্য বস্তুনিষ্ঠ সংবাদের অনুরোধ জানান সোহেলে
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাসিদ্ধিরগঞ্জেগাং রোড সংলগ্ন সিআই খোলা এলাকায় ১৫ শতাংশ জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অপপ্রচার, চাদাবাজি ও লুটপাটের মিথ্যা দাবির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা সোহেল।
সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই প্রতিবাদ জানান এবং সাংবাদিকদের প্রতি আহ্বান জানান যাতে কোনো প্রকার বিভ্রান্তিকর ও একপেশে তথ্য প্রচার না করে ঘটনার সঠিক সত্যতা যাচাই-বাছাইপূর্বক সংবাদ প্রকাশ করা হয়।
প্রতিবাদলিপিতে সোহেল বলেন, “সিআই খোলা এলাকার ১৫ শতাংশ জমি নিয়ে একটি পক্ষের সাথে বিরোধ চলছে।
সেই জের ধরে আমার বিরুদ্ধে চাঁদাবাজি ও লুটপাটের ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচার চালানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি আমার নিজের জমির তদারকির স্বার্থে সেখানে গিয়েছিলাম, কিন্তু আমাকে চাঁদাবাজ বানিয়ে চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে।
সাংবাদিকদের প্রতি আকুল আবেদন ও অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, সংবাদমাধ্যম ও সাংবাদিকরা হলো জাতির বিবেক। আপনাদের সত্য ও নিরপেক্ষ কলমের লেখনীর মাধ্যমেই সাধারণ মানুষের অধিকার ও হক আদায় হয়। তাই কোনো পক্ষ দ্বারা বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি।
তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকরা তাদের পেশাগত দায়বদ্ধতা ও সততা বজায় রেখে বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরে ঘটনার সঠিক রূপ দেশবাসীর সামনে উন্মোচন করবেন।
আপনার মতামত লিখুন :