

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি পদে আলোচনায় ইকবাল হোসেন: তৃণমূলের দাবি ‘কর্মীবান্ধব নেতা’
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নতুন কমিটিতে সভাপতি পদে সর্বমহলে জোরালো আলোচনায় রয়েছেন ইকবাল হোসেন। বিগত দিনের আন্দোলন-সংগ্রামে সার্বক্ষণিক পাশে থাকায় তাঁকে সভাপতি হিসেবে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা।
১ নং ওয়ার্ড বিএনপি নেতা রাসেল তৃণমূলের পক্ষে জোরালো দাবি জানিয়ে বলেন, “বিগত দিনে রাজপথের সকল আন্দোলন-সংগ্রামে আমরা সর্বদাই ইকবাল হোসেনকে আমাদের পাশে পেয়েছি। হামলা, মামলা, মিছিল কিংবা মিটিং—প্রতিটি সংকটে তিনি নেতাকর্মীদের আগলে রেখেছেন। তিনি একজন খাঁটি কর্মীবান্ধব নেতা।
ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের পক্ষ থেকে কেন্দ্রীয় হাইকমান্ড ও জ্যেষ্ঠ নেতাদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, “সিদ্ধিরগঞ্জ থানা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে ইকবাল হোসেনের মতো অভিজ্ঞ ও পরীক্ষিত নেতৃত্বের বিকল্প নেই। আন্দোলন-সংগ্রামে যিনি কর্মীদের মনে সাহস ও শক্তি যোগান, সেই ইকবাল হোসেনকেই আমরা থানা বিএনপির প্রধান হিসেবে পেতে চাই। কেন্দ্র থেকে আমাদের এই ত্যাগী নেতাকে উপহার দেওয়া হলে থানা বিএনপি আরও গতিশীল হবে।
তৃণমূলের নেতাকর্মীদের একাংশের দাবি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপিকে আরও সুসংগঠিত করতে এবং দলের যেকোনো সংকটে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে ইকবাল হোসেনের নেতৃত্বই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :