পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির লক্ষ্যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি


Staff Reporter প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৬, ৩:২১ অপরাহ্ন / ০
পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির লক্ষ্যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির লক্ষ্যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

​নারায়ণগঞ্জ প্রতিনিধিঃনিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে তৈরি পোশাক (গার্মেন্টস) শ্রমিকদের সঙ্গে মিশে কোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
​নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
​কর্মসূচিটি সিদ্ধিরগঞ্জ পুল এলাকার এমএস টাওয়ারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিলের মাধ্যমে শুরু হয়। মিছিলটি পাওয়ার হাউস ও আদমজী ইপিজেড এলাকা প্রদক্ষিণ করে কদমতলী পুলে গিয়ে শেষ হয়।
​মিছিল শেষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সিদ্ধিরগঞ্জ পুলের এমএস টাওয়ারের সামনে অবস্থান নেন যুবদল নেতা শহিদুল ইসলাম।
​অবস্থান কর্মসূচিতে শহিদুল ইসলাম বলেন, “গার্মেন্টস শ্রমিকদের উসকানি দিয়ে পোশাক খাতে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু সদস্য। রাজপথে থেকে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্য কঠোর হস্তে দমন করা হবে।”
​উক্ত বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদল ও স্থানীয় অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

04 November 2026

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির লক্ষ্যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

www.banglarkantho24.com