নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডে ১৯৬৯ সালে নির্মিত ‘সুবহান হাজী ভবনটি’ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে


Staff Reporter প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৬, ৬:১৮ অপরাহ্ন / ০
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডে ১৯৬৯ সালে নির্মিত ‘সুবহান হাজী ভবনটি’ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডে ১৯৬৯ সালে নির্মিত ‘সুবহান হাজী ভবনটি’ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডে ১৯৬৯ সালে নির্মিত ‘সুবহান হাজী ভবনটি’ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। দুর্ঘটনা এড়াতে ভবনটি দ্রুত ভেঙে নতুন করে নির্মাণের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও রাজউকের দৃষ্টি আকর্ষণ করেছেন ভবনের অন্যতম অংশীদার ও প্রয়াত সুবহান হাজীর সন্তান নাসির উদ্দিন জানান,

ভবনটি মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় তারা চার ভাই সন্তান-সন্তাদি নিয়ে ইতিমধ্যে বাসা ছেড়ে অন্যত্রে সরে গেছেন। তিনি বলেন, “কিছুদিন আগে ভবনের একটি সানসেট ভেঙে নিচে পড়ে যায়। আল্লাহর রহমতে সে সময় নিচে স্কুলগামী কোনো শিক্ষার্থী ছিল না, থাকলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত।

ভবনটি নিচ তলায় কোমলমতি শিশুদের জন্য একটি কোচিং সেন্টার খোলা হয়েছে এটা সম্পূর্ণ বেআইনি যেকোনো সময় ভেঙ্গে পড়ে প্রাণহানির ঘটনা ঘটতে পারে শিশু বাচ্চাদের তাই তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ভবনটি অপসারণ করে পুনর্নির্মাণের দাবি জানান। ​তবে ভবনের নিচতলার দোকানদার ও এলাকাবাসী সম্পূর্ণ ভবন ভাঙার পরিবর্তে সংস্কারের পক্ষে মত দিয়েছেন।

স্থানীয় এক দোকানদার বলেন, সানসেট ভেঙে পড়ার ঘটনাটি ভয়াবহ হলেও খোদার অশেষ কৃপায় সবাই বেঁচে গেছেন। তাই ভবনটি সম্পূর্ণ না ভেঙে সুন্দর ও মজবুতভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া উচিত। ​অন্যদিকে, এলাকাবাসীর অভিযোগ, সানসেট ও দেয়ালের অংশ খসে পড়ে পাশের বাড়ির টিনসহ বিভিন্ন আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। তারা সিটি কর্পোরেশন ও রাজউক কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

30 August 2026

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডে ১৯৬৯ সালে নির্মিত 'সুবহান হাজী ভবনটি' অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে

www.banglarkantho24.com