নাসিক ১নং ওয়ার্ডে দলিলসূত্রে পাওয়া মালিকের জমি ক্রয় করলেন সোহেল ১৫ শতাংশ জমি বুঝে পেতে প্রশাসনে সহযোগিতা কামনা থানা আভিযোগ।


Staff Reporter প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ২:৩৭ অপরাহ্ন / ০
নাসিক ১নং ওয়ার্ডে দলিলসূত্রে পাওয়া মালিকের জমি ক্রয় করলেন সোহেল ১৫ শতাংশ জমি বুঝে পেতে প্রশাসনে সহযোগিতা কামনা থানা আভিযোগ।

নাসিক ১নং ওয়ার্ডে দলিলসূত্রে পাওয়া মালিকের জমি ক্রয় করলেন সোহেল ১৫ শতাংশ জমি বুঝে পেতে প্রশাসনে সহযোগিতা কামনা থানা আভিযোগ।

​বিশেষ সংবাদদাতা, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১নম্বর ওয়ার্ডে বৈধ দলিলের ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে।

ক্রয়সূত্রে জমির মালিকানা পাওয়ার পর ও সেখানে সীমানা প্রাচীর নির্মাণ করতেছে বাধা দিলে হুমকির মুখে পড়েন ভুক্তভোগী সোহেল ও তাঁর সঙ্গীরা। এ ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। ​অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৭-১২-২০০৬ সালের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা আফরোজা আক্তার বকুলের কাছ থেকে ১৫ শতাংশ জমি ক্রয় করেন কামরুল ইসলাম।

পরবর্তীতে কামরুল ইসলাম উক্ত ১৫ শতাংশ জমি সোহেল নামক ব্যক্তির নিকট নিয়ম মেনে বিক্রি করেন। ​তবে জমির মালিক সোহেল নিজ দখলে থাকা জায়গায় অবস্থানকালে অভিযোগ করেন, ২৭-১২-২০০৬ তারিখের একটি ভূয়া ও বিতর্কিত দলিলের অজুহাত দেখিয়ে স্থানীয় মিঠু, খোরশেদ, জামাল ও তাঁদের সহযোগীরা উক্ত জমিতে জোরপূর্বক সীমানা প্রাচীর (দেয়াল) নির্মাণ শুরু করেন।

এ সময় সোহেল ও তাঁর স্বজনেরা অবৈধ কাগজপত্র নিয়ে নির্মাণকাজে বাধা দিলে তা অমান্য করে প্রাচীর নির্মাণ অব্যাহত রাখে দখলদার পক্ষ।
​এ পরিস্থিতিতে ভুক্তভোগী সোহেল স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সকল বৈধ কাগজপত্রসহ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​নিজের দাবির পক্ষে দৃঢ় অবস্থান জানিয়ে সোহেল বলেন, “আমার ক্রয়কৃত জমির যাবতীয় কাগজপত্র সম্পূর্ণ বৈধ এবং সঠিক। প্রশাসন ও নিরপেক্ষ তদন্তে যদি আমার কাগজপত্র ভুল প্রমাণিত হয়, তবে আমি স্বেচ্ছায় চলে যাব।

কিন্তু আমার কাগজপত্র যদি সঠিক ও বৈধ হয়, তবে অনতিবিলম্বে আমার জমি আমাকে বুঝিয়ে দিতে হবে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।” ​এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত জমির মালিকের অধিকার ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

Share this news as a Photo Card

21 October 2026

নাসিক ১নং ওয়ার্ডে দলিলসূত্রে পাওয়া মালিকের জমি ক্রয় করলেন সোহেল ১৫ শতাংশ জমি বুঝে পেতে প্রশাসনে সহযোগিতা কামনা থানা আভিযোগ।

www.banglarkantho24.com