সিদ্ধিরগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের আলোচনা সভা ও আওয়ামীলীগ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


Staff Reporter প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন / ০
সিদ্ধিরগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের আলোচনা সভা ও আওয়ামীলীগ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের আলোচনা সভা ও আওয়ামীলীগ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

​সিকুচাকমা নারাযনগঞ্জ:আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
​কর্মসূচির অংশ হিসেবে আয়োজক নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নারায়ণগঞ্জ জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে নতুন রোডসহ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে মিছিলটি পুনরায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
​উক্ত বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন।
​কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ও এরশাদ গাজী, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান মৃধা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, ৩ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফারহান হোসেন রুবেল, ৬ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিন্টু এবং ৬ নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক মোঃ আক্কাস আলী।
​এছাড়াও ৬ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ রুহুল আমিন, সাজ্জাদ হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সারা বাংলা বিভাগের আরো খবর

আরও খবর
18 November 2026

সিদ্ধিরগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের আলোচনা সভা ও আওয়ামীলীগ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

www.banglarkantho24.com