সিদ্ধিরগঞ্জে কাঠেরপুল এলাকায় তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


Staff Reporter প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ৯:০৩ অপরাহ্ন / ০
সিদ্ধিরগঞ্জে কাঠেরপুল এলাকায় তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে কাঠেরপুল এলাকায় তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১নং ওয়ার্ডের সিআইখোলা কাঠেরপুল এলাকায় প্রধানমন্ত্রী ও বিএনপি নেতা জনাব তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​১নং ওয়ার্ড বিএনপি নেতা মো. জামাল আকনের সভাপতিত্বে এবং সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—​মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক জনি পাঠান,​১নং ওয়ার্ড বিএনপি নেতা চুনা মাসুদ,নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল কাদির,​১নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. মফিজুল হক,৫নং ওয়ার্ড বিএনপি নেতা নজরুল ইসলাম,​এছাড়াও স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন। ​

অনুষ্ঠান শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি আবু হানিফ রউহানি।

Share this news as a Photo Card

22 November 2026

সিদ্ধিরগঞ্জে কাঠেরপুল এলাকায় তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

www.banglarkantho24.com