

নারায়ণগঞ্জ পুলিশ সুপারের অপরাধ দমনে কঠোর পদক্ষেপ,গ্রেপ্তার -১২২
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃনারায়ণগঞ্জ জেলা নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান দায়িত্ব নেওয়ার ২৪ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে ১শত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরাধীদের বিরুদ্ধে পুলিশ সুপারের এমন অভিযানে প্রসংশা ব্যাপক আলোচনা শুরু হয়েছে জেলা জুড়ে। স্হানীয় বাসিন্দারা জানান,২৪ সালের ৫ আগস্টের পর সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি ঘটে। হত্যা, ডাকাতি, চুরি, ছিনতাই, মাদক ও কিশোরগ্যাং এর তৎপরতায় অতিষ্ঠ ছিলো দেশের মানুষ।
তার ব্যতিক্রম ছিলো না নারায়ণগঞ্জ জেলা। অপরাধ দমনে নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের এমন সাহসিক অভিযানে প্রশংসায় ভাসছেন পুলিশ সুপার হাবিবুর রহমান।
নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে জেলা জুড়ে গত শুক্রবারে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সুপারের নির্দেশনায় ৭ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ১ জন সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলার ৭ থানা নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও, ফতুল্লা, রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ ও অফিসার-ফোর্সদের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে একদিনে সর্বমোট ১শত ২২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, কিশোর গ্যাংয়ের সদস্য ও ছিনতাইকারী রয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। পরবর্তীতে উক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ বিষয়ে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, অপরাধ নির্মূলে ও নারায়ণগঞ্জ জেলার মানুষ শান্তিপূর্ণ বসবাস করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোন অপরাধী ছাড় পাবেনা।
নবাগত পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং অপরাধীদের কঠোর ভাবে দমন করবেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এমনটাই প্রত্যাশা করেন নারায়ণগঞ্জবাসী।
অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকায় নবাগত পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, সচেতন মহল ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা।
আপনার মতামত লিখুন :