সিদ্ধিরগঞ্জে সুমিলপাড়া বিহারী কলোনীতে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মাদকসেবীর কারাদণ্ড


Staff Reporter প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৬, ১:১৫ পূর্বাহ্ন / ০
সিদ্ধিরগঞ্জে সুমিলপাড়া বিহারী কলোনীতে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মাদকসেবীর কারাদণ্ড

সিদ্ধিরগঞ্জে সুমিলপাড়া বিহারী কলোনীতে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মাদকসেবীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। অভিযানে ১৯ জন মাদকসেবীকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালত বা সামারি ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা হইতে রাত সাড়ে আটটা পর্যন্ত (১৮.৩০ ঘটিকা হইতে ২২.৩০ ঘটিকা) সিদ্ধিরগঞ্জ থানাধীন ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া বিহারী কলোনী এলাকায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।
গ্রেফতারকৃত ১৯ জন মাদকসেবীকে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করা হলে আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে তাদের সাজা প্রদান করেন। রায়ে:
৪ জনকে ৩০ দিন করে সশ্রম কারাদণ্ড।
১৫ জনকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেকে ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সাজাপ্রাপ্ত ও গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:
১. মোঃ ইয়াছিন (২৫), পিতা- মৃত রবিউল, সাং- শাহিন মডেল, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
২. নুর হোসেন (৩২), পিতা- মৃত হাসান, সাং- এসিআই পানির কল, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৩. মোঃ বাবু (২৫), পিতা- মৃত আবুল হোসেন, সাং- ধনকুন্ডা ক্যানেল পাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৪. মোঃ খাইরুল ইসলাম শান্ত (২৪), পিতা- মোঃ নুর মোহাম্মদ, সাং- বার্মাশিল, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৫. মোঃ রবিন হোসেন (২৪), পিতা- মোঃ ছাত্তার দেওয়ান, সাং- কদমতলী কলেজ পাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৬. মোঃ ফজল (২২), পিতা- খোকন সরকার, সাং- মহিষকাটা, আমতলী, বরগুনা (এ/পি: কল্পনা বর্ণমালা, সিদ্ধিরগঞ্জ)।
৭. মোঃ রানা (২৪), পিতা- কাশেম, সাং- ফরিদাবাদ, চরফ্যাশন, ভোলা (এ/পি: গ্যাস লাইন, সিদ্ধিরগঞ্জ)।
৮. সাকিল (৪০), পিতা- মৃত আঃ রহমান, সাং- শিমুলপাড়া বিহারী কলোনী, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৯. মোঃ জাহাঙ্গীর (৫০), পিতা- মৃত আব্বাস, সাং- বিহারী কলোনী, আদমজী, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
১০. সরফরাত (৩০), পিতা- মৃত কাইয়ুম, সাং- বিহারী কলোনী, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
১১. অপু মিয়া (২৪), পিতা- নাছির ভুলু, সাং- পাগলাবাড়ী, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
১২. মোঃ ফারুক (৩৮), পিতা- মৃত সিদ্দিকুর রহমান, সাং- কুতুরা, আমতলী, বরগুনা (এ/পি: এস.ও সিদ্ধিরগঞ্জ)।
১৩. মিন্টু (৩৫), পিতা- মৃত রহিম, সাং- সুরজাম, শারশা, যশোর (এ/পি: পাগলা বাড়ীর মোড়, সিদ্ধিরগঞ্জ)।
১৪. মোঃ হুমায়ুন (২২), পিতা- হিরন, সাং- রাইটুটি, ইটনা, কিশোরগঞ্জ (এ/পি: আইলপাড়া, সিদ্ধিরগঞ্জ)।
১৫. শান্ত মিয়া (৩০), পিতা- গিয়াস উদ্দিন, সাং- আইলপাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
১৬. সরফরাজ (৩০), পিতা- মৃত হাফিজ, সাং- বিহারী ক্যাম্প, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
১৭. মোঃ মনির (৩৮), পিতা- খোদা বক্স, সাং- কদমতলী কলেজ পাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
১৮. যাদব (৪৫), পিতা- আঃ খালেক, সাং- মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
১৯. আব্বাস (৪৬), পিতা- মোঃ আলীমুল, সাং- গোয়ালঘুন্নি, মুন্সিগঞ্জ সদর (এ/পি: এস.ও মন্ডলপাড়া, সিদ্ধিরগঞ্জ)।
আইনি প্রক্রিয়া শেষে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদক ও অন্যান্য অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান ও সামারি ট্রায়ালের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানানো হয়েছে। এলাকার শান্তি ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে।

Share this news as a Photo Card

08 September 2026

সিদ্ধিরগঞ্জে সুমিলপাড়া বিহারী কলোনীতে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মাদকসেবীর কারাদণ্ড

www.banglarkantho24.com