সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন ঘিরে আলোচনায় ইকবাল হোসেনকে সভাপতি পদে দেখতে চায় তৃণমূল কর্মীরা


Staff Reporter প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৬, ১১:২৫ অপরাহ্ন / ০
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন ঘিরে আলোচনায় ইকবাল হোসেনকে সভাপতি পদে দেখতে চায় তৃণমূল কর্মীরা

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন ঘিরে আলোচনায় ইকবাল হোসেনকে সভাপতি পদে দেখতে চায় তৃণমূল কর্মীরা

​সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আগামী দিনের নেতৃত্ব ও কমিটি গঠন নিয়ে স্থানীয় রাজনীতির মাঠে ব্যাপক আলোচনা-গুঞ্জন শুরু হয়েছে। দলের শৃ্ঙ্খলা ও শান্তি বজায় রেখে থানা বিএনপিকে একটি সুসংগঠিত রাজনৈতিক শক্তিতে রূপ দিতে যোগ্য ও অভিজ্ঞ নেতৃত্বের প্রতি জোর দিচ্ছেন তৃনমূলের নেতাকর্মীরা।

এই পরিস্থিতিতে সভাপতি পদে সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে পুরো থানা এলাকায় যার নাম ব্যাপকভাবে আলোচনায় আসছে, তিনি হলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টানা দুবারের সফল কাউন্সিলর ইকবাল হোসেন।
​সরেজমিনে পুরো থানা এলাকা ঘুরে দেখা গেছে, ইকবাল হোসেনকে সভাপতি হিসেবে দেখতে চেয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে শুরু করে থানার বিভিন্ন অলিগলিতে সাঁটানো এসব ব্যানার-ফেস্টুন স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের নজর কাড়ছে। মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম নিজ উদ্যোগে ফেস্টুন টানিয়ে ইকবাল হোসেনকে সভাপতি করার দাবি জানিয়েছেন।

অন্যদিকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য শেখ জামাল তাকে আগামী দিনে থানা বিএনপির কাণ্ডারি তথা যোগ্য সভাপতি হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করে ব্যানার-ফেস্টুন দিয়েছেন।
​দলীয় সূত্র ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সাবেক এই কাউন্সিলর জিয়াউর রহমানের আদর্শের একজন আপসহীন ও ত্যাগী রাজনৈতিক সৈনিক। বিগত প্রায় ১৭ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অন্তত ৭৮টি রাজনৈতিক মামলার শিকার হয়েছেন। রাজপথে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে তাকে বারবার গৃহহারা ও ফেরারী জীবনযাপন করতে হয়েছে।

এমনকি নিজের গুরুতর অসুস্থ স্ত্রীকে রেখেও দলকে সংগঠিত রাখতে ও রাজপথের আন্দোলন বজায় রাখতে তিনি আত্মগোপনে থেকেছেন। রাজনৈতিক নিপীড়ন, মামলা-হামলা ও পুলিশি হয়রানির তোয়াক্কা না করে তিনি দীর্ঘ দিন মাঠের রাজনীতিতে রাজপথ কাঁপিয়েছেন।
​রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক অঙ্গনেও তার বিশেষ জনপ্রিয়তা রয়েছে। সিদ্ধিরগঞ্জের বিভিন্ন মসজিদ-মাদ্রাসা পরিচালনায় সহায়তা, সামাজিক কর্মকাণ্ড এবং খেলাধুলার প্রসারে ইকবাল হোসেনের অবদান অনন্য। সাধারণ মানুষের পাশে বিপদে-আপদে দাঁড়ানো ও সামাজিক নানা উদ্যোগে তার উপস্থিতি সবসময় লক্ষণীয়।

​তৃণমূল নেতাকর্মীদের দাবি, যদি রাজনীতিতে বিগত দিনের ত্যাগ, রাজপথের ভূমিকা এবং তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়—তবে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি পদে ইকবাল হোসেনের নাম সবার শীর্ষে অবস্থান করবে। একজন দক্ষ, অভিজ্ঞ ও সংগঠক হিসেবে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ইকবাল হোসেনকে সভাপতি করে শক্তিশালী একটি কমিটি উপহার দেওয়ার দাবি জানিয়েছেন সর্বস্তরের তৃণমূল নেতাকর্মীরা।

Share this news as a Photo Card

18 October 2026

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন ঘিরে আলোচনায় ইকবাল হোসেনকে সভাপতি পদে দেখতে চায় তৃণমূল কর্মীরা

www.banglarkantho24.com