ইয়াবা সেবনের দায়ে সোনারগাঁয়ে ২ জনের কারাদণ্ড


Staff Reporter প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৬, ১০:৫০ অপরাহ্ন / ০ Views
ইয়াবা সেবনের দায়ে সোনারগাঁয়ে ২ জনের কারাদণ্ড

ইয়াবা সেবনের দায়ে সোনারগাঁয়ে ২ জনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে মাদকসেবনের দায় স্বীকার করায় তাঁদের এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন,- সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের হাতুরাপাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে পিয়াল হোসেন (২৫) ও কাঁচপুর এলাকার জহির মল্লিকের ছেলের জাহিদ (২১)।

ভ্রাম্যমান আদালতুতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামপুর ও কাঁচপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে. এম. রাফসান রাব্বির নেতৃত্বে পরিচালিত অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে ওই দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায় স্বীকার করায়, পিয়াল হোসেনকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা এবং জাহিদকে এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়। পরে দণ্ডপ্রাপ্ত দুজনকে জেলা কারাগারে পাঠানো হয়।

Share this news as a Photo Card

15 October 2026

ইয়াবা সেবনের দায়ে সোনারগাঁয়ে ২ জনের কারাদণ্ড

www.banglarkantho24.com