সোনারগাঁয়ে মা ইলিশ রক্ষায় অভিযান, ১,২৫,০০ মিটার জাল জব্দ ও ধ্বংস


Staff Reporter প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৬, ৭:২৬ অপরাহ্ন / ০
সোনারগাঁয়ে মা ইলিশ রক্ষায় অভিযান, ১,২৫,০০ মিটার জাল জব্দ ও ধ্বংস

সোনারগাঁয়ে মা ইলিশ রক্ষায় অভিযান, ১,২৫,০০ মিটার জাল জব্দ ও ধ্বংস

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে মেঘনা নদীতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।

 

বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং নৌ পুলিশের সহায়তায় উপজেলার বৈদ্যেরবাজার সংলগ্ন মেঘনা নদীতে এ বিশেষ অভিযান চালানো হয়।
উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. মামুন সরকার ও মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নদী থেকে প্রায় ১,২৫,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৫ কেজি ইলিশ মাছ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জাল সর্বসাধারণের সম্মুখে পুড়িয়ে ধ্বংস এবং উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।
অভিযান প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার বলেন, ‘জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় এবং মা ইলিশের প্রজনন নিশ্চিতকরণে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে জাল ফেলতে না পারে, সে লক্ষ্যে দিন-রাত আমাদের তদারকি ও অভিযান চলছে। ইলিশের বংশবৃদ্ধির সুফল স্থানীয় জেলে ও সর্বস্তরের জনগণই পাবেন, তাই মা ইলিশ রক্ষায় সবাইকে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’

Share this news as a Photo Card

15 October 2026

সোনারগাঁয়ে মা ইলিশ রক্ষায় অভিযান, ১,২৫,০০ মিটার জাল জব্দ ও ধ্বংস

www.banglarkantho24.com