

সিদ্ধিরগঞ্জ পুলে ব্যাটারিচালিত রিকশা প্রবেশে বাঁধার অভিযোগ: সিদ্ধিরগঞ্জে অটোচালকদের ১ ঘণ্টা সড়ক অবরোধ যানবাহন চলাচক স্বাভাবিক করে দিয়ে শহিদুল ইসলামের প্রশংসা করলেন পথচারীরা
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের চাষাড়ায় ব্যাটারিচালিত অটো রিকশা প্রবেশ করতে না দেওয়ার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ পুলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা। এতে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চালকরা একত্র হয়ে সড়কে অবস্থান নেন। অবরোধকারী চালকদের অভিযোগ, নাম্বারিং বা ‘নাম্বার প্লেট’-এর দোহাই দিয়ে একটি প্রভাবশালী সিন্ডিকেট তাদের চাষাড়া এলাকায় প্রবেশ করতে দিচ্ছে না।
এই সিন্ডিকেটের নানা হয়রানি ও বাধার প্রতিবাদে এবং অবাধে যান চলাচলের দাবিতে তারা বাধ্য হয়ে সড়কে নামেন।
খবর পেয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ২নং সদস্য শহিদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি চালকদের আশ্বাস দিয়ে জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সাথে আলোচনা করে এই সমস্যার দ্রুত ও সুষ্ঠু সমাধান করা হবে।
নেতৃবৃন্দের আশ্বাস পেয়ে চালক ও শ্রমিকরা অবরোধ তুলে নিলে প্রায় এক ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আপনার মতামত লিখুন :