আদমজী ইপিজেড মেইন গেইটে যানজট নিরসনে ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি দুলাল মিয়ার মহতী উদ্যোগ: স্বস্তিতে ফিরছেন গার্মেন্টস শ্রমিক ও পথচারীরা

Staff Reporter প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৬, ৮:১৮ অপরাহ্ন / ০
আদমজী ইপিজেড মেইন গেইটে যানজট নিরসনে ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি দুলাল মিয়ার মহতী উদ্যোগ: স্বস্তিতে ফিরছেন গার্মেন্টস শ্রমিক ও পথচারীরা

আদমজী ইপিজেড মেইন গেইটে যানজট নিরসনে ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি দুলাল মিয়ার মহতী উদ্যোগ: স্বস্তিতে ফিরছেন গার্মেন্টস শ্রমিক ও পথচারীরা
​
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) ৭ নম্বর ওয়ার্ডে যানজট নিরসন এবং মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এক প্রশংসনীয় ও মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি দুলাল মিয়ার ব্যক্তিগত উদ্যোগে ও নেতৃত্বে গঠিত ১০ সদস্যের একটি স্বেচ্ছাসেবী দল নিয়মিত যানজট নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

​প্রতিদিন কর্মঘণ্টা শেষে গার্মেন্টস শ্রমিক ও পথচারীরা যাতে নিরাপদে এবং কোনো ধরণের ভোগান্তি ছাড়াই স্ব-স্ব বাড়ি ফিরতে পারেন, সেজন্য এই স্বেচ্ছাসেবকরা সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে শৃঙ্কলা রক্ষায় দায়িত্ব পালন করছেন।

​যানজট নিরসনে দুলাল মিয়ার এই সময়োপযোগী ও জনকল্যাণমুখী উদ্যোগকে স্থানীয় গার্মেন্টস শ্রমিক, পথচারী এবং সাধারণ এলাকাবাসী সাধুবাদ ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

স্থানীয়দের মতে, এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড এলাকার অন্যান্যদেরও জনসেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

Share this news as a Photo Card

15 October 2026

আদমজী ইপিজেড মেইন গেইটে যানজট নিরসনে ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি দুলাল মিয়ার মহতী উদ্যোগ: স্বস্তিতে ফিরছেন গার্মেন্টস শ্রমিক ও পথচারীরা

www.banglarkantho24.com