অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা


Staff Reporter প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৬, ১:৪৯ অপরাহ্ন / ০
অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ষ্টাফ রিপোর্টারঃনারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদনহীন কসমেটিকস বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার কাঁচপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মামুন সরকার।

বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়া শ্যাম্পু, সাবান, লিপস্টিক, স্কিন লোশন, স্কিন ক্রিম ও স্কিন পাউডারসহ বিভিন্ন প্রসাধনী বিক্রি ও বিতরণের দায়ে প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়। এছারাও প্রায় ১৫,০০০ টাকার প্রসাধনী জব্দ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই নারায়ণগঞ্জ
কার্যালয়ের ফিল্ড অফিসার ইয়াসির আরাফাত।

এ সময় কাঁচপুর হাইওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে নকল ও ভেজাল প্রতিরোধ এবং মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।

Share this news as a Photo Card

12 October 2026

অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

www.banglarkantho24.com