

চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুর মতলব উত্তর খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন।
রবিবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ইসলামাবাদ আল আমিন চেয়ারম্যানের বাড়ির সংলগ্ন বালুর মাঠে ইসলামাবাদ ফ্রেন্ডস ক্লাব কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়ার স্মৃতির স্মরণে মিনিবার ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফুটবল শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে। তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকলে এলাকার প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের যোগ্যতা বিকাশের সুযোগ পাবে।
ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেনের সভাপতিত্বে এ সময় উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফ উল্লা মুন্সি,
উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সজীব আল ফালাক, ইসলামাবাদ ইউনিয়নের পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল আমিন রহমান,ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সরকার, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি বাদল পাটোয়ার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :