স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে বিকল্পধারার মহাসচিব ওবায়দুর রহমান মৃধার শোক

Staff Reporter প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন / ০
স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে বিকল্পধারার মহাসচিব ওবায়দুর রহমান মৃধার শোক

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে বিকল্পধারার মহাসচিব ওবায়দুর রহমান মৃধার শোক

বিশেষ প্রতিনিধিঃস্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে বিকল্পধারার মহাসচিব ওবায়দুর রহমান মৃধার শোক

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম-এর সহধর্মিণী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা ।

গণমাধ্যমে পাঠানো এব শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি বলেন, দিলারা হাফিজ একজন বিদগ্ধ শিক্ষিকা ছিলেন। তিনি দেশের শিক্ষার প্রসার ও উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে গেছেন। তার ইন্তেকালে দেশ একজন গুণী শিক্ষাবিদকে হারালো।

উল্লেখ্য, দিলারা হাফিজ শনিবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

Share this news as a Photo Card

30 March 2026

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে বিকল্পধারার মহাসচিব ওবায়দুর রহমান মৃধার শোক

www.banglarkantho24.com