মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Staff Reporter প্রকাশের সময় : জুন ২৮, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন / ০
মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফতুল্লা থেকে সোহেলরানা: মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ফতুল্লার মুন্সি খোলা এলাকায় ফতুল্লা শিল্পাঞ্চল শ্রমিক দলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি তাঁর বক্তব্যে শহীদ জিয়ার কর্মময় জীবন ও দেশের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ফতুল্লা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি বাবুল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ও শ্রমিক দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম টিটু — সভাপতি, ফতুল্লা থানা বিএনপি, এডভোকেট আব্দুল বারী ভুঁইয়া — সাধারণ সম্পাদক, ফতুল্লা থানা বিএনপি, মনিরুল আলম সেন্টু — সাবেক সাধারণ সম্পাদক, ফতুল্লা থানা বিএনপি,রিয়াদ মোহাম্মদ চৌধুরী — সাংগঠনিক সম্পাদক, ফতুল্লা থানা বিএনপি, মন্টু মেম্বার — সভাপতি, জেলা শ্রমিক দল, হাজী মো: শহীদুল্লাহ — সহ-সভাপতি, জেলা শ্রমিক দল আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

28 June 2026

মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

www.banglarkantho24.com