প্রগতি হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুর রহমান মোল্লা


Staff Reporter প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৬, ১:৫২ পূর্বাহ্ন / ০
প্রগতি হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুর রহমান মোল্লা

প্রগতি হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুর রহমান মোল্লা

রূপগঞ্জ প্রতিনিধিঃ রূপগঞ্জের প্রগতি হাইস্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা।

রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. মাসুদ রানা খান স্বাক্ষরিত ৬ মাসের জন্য অনুমোদিত এডহক কমিটিতে তাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

সেই সাথে কমিটিতে শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মো. আব্দুল হামিদ ভূঁইয়া ও অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মো. মোশারফ হোসেন মোল্লা এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন প্রগতি হাইস্কুলের প্রধান শিক্ষক।

প্রসঙ্গত, অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য এবং সভাপতি হিসেবে রয়েছেন। একই সাথে আদর্শ চাষাঢ়া জামে মসজিদের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। এছাড়াও আরও মসজিদ এবং কবরস্তানের দায়িত্বে রয়েছেন।

আরও উল্লেখ থাকে যে,রূপগঞ্জের প্রগতি হাইস্কুল প্রতিষ্ঠাতা হিসাবে তাহার পিতা মরহুম আঃ রাজ্জাক মোল্লা নাম ও ভূমিকা উল্লেখ যোগ্য হিসাবে আজ এলাকার মানুষ কৃতজ্ঞতার সাথে স্বরণ করেন। রূপগঞ্জ গুতিয়াব মোল্লা বাড়ির অসংখ্য গুণীজনের মধ্যেই শিক্ষার আলোর,সামাজিক,
ইসলামিক,মানবিক, রাজনীতি ইত্যাদি অঙ্গনের ধারাবাহিকতায় আজও তাদের বংশধরের অবদান নারায়নগঞ্জ ও রূপগঞ্জ বাসী কৃতজ্ঞতার সাথে সব সময় শ্রদ্ধা,ভালোবাসায় সাথে স্বীকার করে আসছেন।

এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়নগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি,
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জজ কোট, নারায়ণগঞ্জ,দায়িত্বে রয়েছেন এবং নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আগামী নির্বাচনে অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন।

Share this news as a Photo Card

06 September 2026

প্রগতি হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুর রহমান মোল্লা

www.banglarkantho24.com