

এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে বিজ্ঞান বিভাগে প্রথম বায়েজিদকে জেলা পরিষদের প্রশাসকের সংবর্ধনা
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ):২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ঢাকা শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগে প্রথম স্থান অর্জন করে অসাধারণ সাফল্য দেখিয়েছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কৃতি সন্তান বায়েজিদ ইবনে ওবায়েদ। এই কৃতিত্বপূর্ণ ফলাফলে আনন্দিত হয়ে তাকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
আজ সকালে সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় বায়েজিদের নিজ বাসভবনে উপস্থিত হয়ে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং মিষ্টি খাইয়ে দেন জেলা পরিষদের প্রশাসক।
বায়েজিদকে শুভেচ্ছা জানানোর সময় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
ওবায়েদুল হক: বায়েজিদের বাবা ও তিতাসগ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধ্যাপক মামুন মাহমুদের সহধর্মিণী ও সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের সহকারী অধ্যাপক
বায়েজিদের মা এবং স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভবিষ্যৎ স্বপ্নের কথা জানাতে গিয়ে বায়েজিদ জানায়, সে বড় হয়ে একজন দক্ষ প্রকৌশলী হতে চায় এবং দেশের সেবায় অবদান রাখতে চায়। তার এই অভাবনীয় সাফল্যে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক এবংজালাবি এমপি আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ ব্যক্তিগতভাবে বায়েজিদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বায়েজিদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনায় পরিবার এবং স্থানীয় এলাকাবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন।
আপনার মতামত লিখুন :