নারায়ণগঞ্জে মাদক বিরোধী অভিযান পরিচালনা করলো এসআরবি-১১


Staff Reporter প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৬, ২:২৩ অপরাহ্ন / ০
নারায়ণগঞ্জে মাদক বিরোধী অভিযান পরিচালনা করলো এসআরবি-১১

নারায়ণগঞ্জে মাদক বিরোধী অভিযান পরিচালনা করলো এসআরবি-১১

নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা এলাকা থেকে ১৪ কেজি পরিত্যক্ত গাঁজা উদ্ধার করেছে ‘এসআরবি-১১’ (সিপিএসসি, নারায়ণগঞ্জ)। সোমবার (৬ অক্টোবর) রাত ১২:৪৫ ঘটিকায় সোনারগাঁও থানাধীন কাঁচপুর খালপাড় চেঙ্গাইন এলাকায় অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদ ও নিজস্ব গোয়েন্দা নজরদারির ভিত্তিতে চেঙ্গাইন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে এসআরবি-১১ এর একটি চৌকস দল। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কতিপয় ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে ঝোপের আড়ালে পরিত্যক্ত অবস্থায় রাখা ১৪ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১১ জানান, “বাংলাদেশ আমার অহংকার”—এই প্রতিপাদ্যকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, জঙ্গি, চাঁদাবাজ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং নানা চাঞ্চল্যকর অপরাধীদের গ্রেফতারের মাধ্যমে বাহিনীটি জনগণের আস্থা অর্জন করে আসছে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা ও মাদক মুক্ত সমাজ গঠনে এসআরবি-১১ এর এই ধরণের আভিযানিক কার্যক্রম ও অস্ত্র-মাদক বিরোধী তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

06 October 2026

নারায়ণগঞ্জে মাদক বিরোধী অভিযান পরিচালনা করলো এসআরবি-১১

www.banglarkantho24.com