ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়: মুহাম্মদ হাফিজুর রহমান


Staff Reporter প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৬, ২:৩৩ অপরাহ্ন / ০
ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়: মুহাম্মদ হাফিজুর রহমান

ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়: মুহাম্মদ হাফিজুর রহমান

নারায়ণগঞ্জ জেলাহপ্রতিনিধিঃবাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান বলেছেন, ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়। এডিস মশার বিস্তার রোধ এবং ডেঙ্গু রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উপলক্ষ্যে মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের উদ্যোগে গণসচেতনতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোনারগাঁও থানা কর্মপরিষদ সদস্য মাওলানা এনায়েত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়নের সেক্রেটারী নাজিম উদ্দিন, আবু মূসা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, ডেঙ্গু সারাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারের পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ মশার ওষুধ ছিটানোর কার্যক্রম আদৌ সন্তোষজনক নয়। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের ভিড় এত বেশি যে কোনো হাসপাতালেই সিট খালি পাওয়া যাচ্ছে না। প্রয়োজনে অস্থায়ী ক্যাম্প করে ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিত করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং মশার ওষুধ ছিটানো কার্যক্রমের উদ্বোধন করেন।

Share this news as a Photo Card

06 October 2026

ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়: মুহাম্মদ হাফিজুর রহমান

www.banglarkantho24.com