সিদ্ধিরগঞ্জে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু, মামলার প্রস্তুতি পরিবারের


Staff Reporter প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৬, ৬:১৭ অপরাহ্ন / ০
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু, মামলার প্রস্তুতি পরিবারের

‎সিদ্ধিরগঞ্জে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু, মামলার প্রস্তুতি পরিবারের
‎
‎সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আব্দুর রশিদ ফরাজি (৬৩) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে ফজরের নামাজ পড়তে বাসা থেকে বের হওয়ার কয়েক ঘণ্টা পর তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
‎
‎নিহত আব্দুর রশিদ সিদ্ধিরগঞ্জের মিজমিজি বুকস গার্ডেন মাদ্রাসা রোড এলাকার মৃত সৈয়দ আহমেদের ছেলে।
‎
‎নিহতের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হন আব্দুর রশিদ। কয়েক ঘণ্টা পর পরিবারের সদস্যরা খবর পান, তিনি বাসার নিচে একটি স্থানে মৃত অবস্থায় পড়ে আছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
‎
‎নিহতের ছেলে রাশেদ ইকবালের অভিযোগ, ‘বুকস গার্ডেন কো-অপারেটিভ সমিতির মূসা, খালেদ সাইফুল্লাহ, মান্নান, করিমসহ কয়েকজনের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। তারা তার বাবাকে নানা কারণে হেনস্তা করতো।’ এসব বিরোধের বিষয় উল্লেখ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
‎
‎তবে কীভাবে আব্দুর রশিদের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্তসহ আইনগত প্রক্রিয়া চলছে।
‎
‎সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ##

Share this news as a Photo Card

06 October 2026

সিদ্ধিরগঞ্জে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু, মামলার প্রস্তুতি পরিবারের

www.banglarkantho24.com