অনাস্থা প্রস্তাবের পর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন ১১ সদস্যের কমিটি ঘোষণা সভাপতি মোসলেম উদ্দিন, সম্পাদক আমীর হোসেন


Staff Reporter প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৬, ১১:২৭ অপরাহ্ন / ০
অনাস্থা প্রস্তাবের পর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন ১১ সদস্যের কমিটি ঘোষণা সভাপতি মোসলেম উদ্দিন, সম্পাদক আমীর হোসেন

অনাস্থা প্রস্তাবের পর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন ১১ সদস্যের কমিটি ঘোষণা
সভাপতি মোসলেম উদ্দিন, সম্পাদক আমীর হোসেন

 

নুরুজ্জামান সাউদঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদি এ কমিটিতে দৈনিক ইত্তেফাকের মো. মোসলেম উদ্দিন সভাপতি এবং দৈনিক ভোরের আকাশের এস এম আমীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সংখ্যাগরিষ্ঠ সাধারণ সদস্যের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্য পদাধিকারীরা হলেন—সিনিয়র সহসভাপতি মো. মোমেন হোসেন (সময় টিভি), সহসভাপতি মো. শামীম রহমান (দৈনিক গণমুক্তি), যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুল কবির খান অনু (দৈনিক সময়ের আলো), অর্থ সম্পাদক মুহাম্মদ রুম্মান দেওয়ান (দৈনিক অগ্রদূত), সাংগঠনিক সম্পাদক সেলিম আহাম্মেদ (দৈনিক ভোরের পাতা) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুজ্জামান সাউদ (দৈনিক স্বাধীন সংবাদ)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন এ এইচ ইমরান (দৈনিক নিউ নেশন), এ কে এম নেজাম উদ্দিন (দৈনিক শ্যামবাজার) ও কাজী মো. আলমাছ (দৈনিক জনদর্পণ)।

 

সভায় উপস্থিত সাংবাদিকরা অভিযোগ করেন, ইতোপূর্বে ক্লাবের গঠনতন্ত্র ও প্রচলিত নিয়মনীতি তোয়াক্কা না করে এবং অ-সদস্যদের অন্তর্ভুক্ত করে মুহা. কবির হোসেন ও সোহেল রহমানের নেতৃত্বে একটি বিতর্কিত কমিটি গঠন করা হয়েছিল। এতে সাধারণ সদস্যদের মাঝে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়।

​উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে ওই বিতর্কিত কমিটি এবং মুহা. কবির হোসেন ও সোহেল রহমানের বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়। পরবর্তীতে প্রেস ক্লাবের সাংগঠনিক ধারাবাহিকতা রক্ষা ও সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সাধারণ সদস্যরা নতুন এ কার্যনির্বাহী কমিটি গঠন করেন।

Share this news as a Photo Card

14 October 2026

অনাস্থা প্রস্তাবের পর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন ১১ সদস্যের কমিটি ঘোষণা সভাপতি মোসলেম উদ্দিন, সম্পাদক আমীর হোসেন

www.banglarkantho24.com