সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন কমিটিকে সদর উপজেলা প্রেস ক্লাবের শুভেচ্ছা


Staff Reporter প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৬, ৪:২০ অপরাহ্ন / ০
সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন কমিটিকে সদর উপজেলা প্রেস ক্লাবের শুভেচ্ছা

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন কমিটিকে সদর উপজেলা প্রেস ক্লাবের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে দৈনিক ইত্তেফাকের মো. মোসলেম উদ্দিন সভাপতি এবং দৈনিক ভোরের আকাশের এস এম আমীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদি এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহসভাপতি মো. মোমেন হোসেন (সময় টিভি), সহসভাপতি মো. শামীম রহমান (দৈনিক গণমুক্তি), যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুল কবির খান অনু (দৈনিক সময়ের আলো), অর্থ সম্পাদক মুহাম্মদ রুম্মান দেওয়ান (দৈনিক অগ্রদূত), সাংগঠনিক সম্পাদক সেলিম আহাম্মেদ (দৈনিক ভোরের পাতা) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুজ্জামান সাউদ (দৈনিক স্বাধীন সংবাদ)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এ এইচ ইমরান (দৈনিক নিউ নেশন), এ কে এম নেজাম উদ্দিন (দৈনিক শ্যামবাজার) ও কাজী মো. আলমাছ (দৈনিক জনদর্পণ)।

নতুন কমিটি গঠনের পর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক নাবিলা শারমিন এবং সদস্য সচিব জিহাদ হোসেন।

নাবিলা শারমিন বলেন, সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের পেশাগত ঐক্য ও দায়িত্বশীলতা আরও শক্তিশালী হবে—এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং গণমানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। তাদের সফলতা কামনা করছি।

জিহাদ হোসেন বলেন, সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন কমিটির সকল নেতৃবৃন্দকে সদর উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সাংবাদিকতার মূল দায়িত্ব হচ্ছে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের সামনে তুলে ধরা। নতুন কমিটি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলে আমরা বিশ্বাস করি।

তিনি আরও বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত ঐক্য বজায় রেখে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা গুরুত্বপূর্ণ। নতুন কমিটির সাফল্য ও সার্বিক কার্যক্রমের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা রইল।

সভায় কয়েকজন সাংবাদিকের পক্ষ থেকে আগের একটি কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে আপত্তি ও অসন্তোষের কথা তুলে ধরা হয়। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই কমিটির বিষয়ে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয় বলে জানা গেছে। পরবর্তীতে সংগঠনের কার্যক্রম পরিচালনা ও সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রাখতে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

Share this news as a Photo Card

15 October 2026

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন কমিটিকে সদর উপজেলা প্রেস ক্লাবের শুভেচ্ছা

www.banglarkantho24.com