সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের সাথে মিশে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে শ্রমিক দলের অবস্থান কর্মসূচি

Staff Reporter প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৬, ১২:০০ অপরাহ্ন / ০
সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের সাথে মিশে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে শ্রমিক দলের অবস্থান কর্মসূচি

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের সাথে মিশে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে শ্রমিক দলের অবস্থান কর্মসূচি

​সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্যরা পোশাক শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে যেন কোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দল। সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি টি এইচ তোফার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​অবস্থান কর্মসূচিতে থানা শ্রমিক দলের আহ্বায়ক টি এইচ তোফা বলেন, “গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে পুরো দেশের মতো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জেও কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তবে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শ্রমিক আন্দোলনের নামে নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে কোনো ধরনের নৈরাজ্য ও অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে লক্ষ্যেই আমরা সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের পক্ষ থেকে সতর্ক অবস্থান নিয়েছি।

​উক্ত অবস্থান কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন:
​সিদ্ধিরগঞ্জ থানা ও ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ: ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন।
​ওয়ার্ড শ্রমিক দল নেতৃবৃন্দ:
​১ নম্বর ওয়ার্ড: আহ্বায়ক আলীরানি (আলীরাজ) ও সদস্য সচিব বাদশা মিয়া।
​২ নম্বর ওয়ার্ড: সভাপতি আলমগীর হোসেন ও সদস্য সচিব মোস্তফা।
​৩ নম্বর ওয়ার্ড: সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলামিন।
​৪ নম্বর ওয়ার্ড: কবির হোসেন মোড়ল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
​৫ নম্বর ওয়ার্ড: সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান জিমি।
​৬ নম্বর ওয়ার্ড: সভাপতি সালাউদ্দিন।
​৭ নম্বর ওয়ার্ড: সভাপতি এনু মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল রব।
​পরিবহন শ্রমিক দল নেতৃবৃন্দ: কোমল মিনিবাস শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাদাত এবং সাংগঠনিক সম্পাদক মনির হোসেন।
​কর্মসূচিতে উপস্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা যেকোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে রাজপথে সতর্ক থাকার দৃঢ় ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

16 October 2026

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের সাথে মিশে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে শ্রমিক দলের অবস্থান কর্মসূচি

www.banglarkantho24.com