সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন


Staff Reporter প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ৩:১২ অপরাহ্ন / ০
সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন

সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হাবিব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শিরিন হাবিব ও আমরা মোহামেডান কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা শিরিন হাবিবের ব্যক্তিগত উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯জুলাই) দুপুরে মহিউদ্দিন ইমদাদুল উলূম ক্বওমী মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে আয়োজিত এই অনুষ্ঠানে মাদ্রাসাটির ২৫০ জন শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ৫০ জন ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে শিরিন হাবিবের স্বামী হাবিবুর রহমান, শ্বশুর আমিজুদ্দিন সাহেবসহ শ্বশুরবাড়ির এবং নিজের পরিবারের প্রয়াত সকল সদস্যের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়। খাবারের ম্যান্যুতে ছিল ভাত, ডাল ও গরুর মাংসের পাশাপাশি মৌসুমি ফল আম, কাঁঠাল ও দুধসহ হরেক রকম পদের সমাহার। শিরিন হাবিব দীর্ঘদিন ধরেই সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সেবামূলক কাজ করে আসছেন।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন- সমাজসেবক আব্দুল আজিজ প্রধান, খোরশেদ আলম নাছির, আব্দুর রশিদ শিকদার, জাহিদুল হক তাপস, শাহ আলম হীরা, কামরুজ্জামান কামাল, সালাউদ্দিন সরকার মুক্তি, আতিকুজ্জামান, মোকলেসুর রহমান, আব্দুল মজিদ, মোঃ মাসুদ, সেলিম প্রধান, উকিল উদ্দিন প্রধান, আসাদুজ্জামান ও হাজী শামসুল হক মুন্সিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় শিরিন হাবিবের এই মহতী উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন এবং তার পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া করেছেন।

Share this news as a Photo Card

09 July 2026

সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন

www.banglarkantho24.com