নাসিক ৪নং ওয়ার্ডের কোনাপাড়া জামে মসজিদে নতুন এসি স্থাপন করে শীতাতপ নিয়ন্ত্রিতনের ব্যবস্থা করে দিলেন সভাপতি টি এইচ তোফা

Staff Reporter প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন / ০
নাসিক ৪নং ওয়ার্ডের কোনাপাড়া জামে মসজিদে নতুন এসি স্থাপন করে শীতাতপ নিয়ন্ত্রিতনের ব্যবস্থা করে দিলেন সভাপতি টি এইচ তোফা

নাসিক ৪নং ওয়ার্ডের কোনাপাড়া জামে মসজিদে নতুন এসি স্থাপন করে শীতাতপ নিয়ন্ত্রিতনের ব্যবস্থা করে দিলেন সভাপতি টি এইচ তোফা

​সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ৪নং ওয়ার্ডের কোনাপাড়া জামে মসজিদ নতুন শীততাপ (এসি) স্থাপন করা হয়েছে। ১০ জুলাই রোজ শুক্রবার বাদ জুম্মা এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নতুন এসি শুভ উদ্বোধন করা হয়েছে।
​উক্ত এসি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের থানার সংগ্রামী সভাপতি টি এইচ তোফা। ​এ সময় অন্যদের মধ্যে এসির শুভ উদ্বোধনে চিলেন মনির হোসেন,হারুনুর রশিদ,আব্দুর রশিদ,আনোয়ার হোসেন আনু, এলাকার শান্তি, সমৃদ্ধি ও মুসল্লিদের কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

​উদ্বোধন শেষে তিনি উপস্থিত এলাকার সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি দ্বীনি প্রতিষ্ঠান ও সমাজসেবামূলক কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, “মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা হলো আল্লাহর ঘর এবং দ্বীন শিক্ষার পবিত্র স্থান। এসব প্রতিষ্ঠানের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে আমাদের সবাইকে সামর্থ্য অনুযায়ী মুক্তহস্তে দান করা উচিত। আজকের এই দানই আমাদের পরকালের পাথে হবে।

​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, মোয়াজ্জিন, কমিটির সদস্যবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি উপস্থিত ছিলেন। মুসল্লিরা তীব্র গরমে মসজিদে এসির ব্যবস্থা করায় কমিটির সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share this news as a Photo Card

10 July 2026

নাসিক ৪নং ওয়ার্ডের কোনাপাড়া জামে মসজিদে নতুন এসি স্থাপন করে শীতাতপ নিয়ন্ত্রিতনের ব্যবস্থা করে দিলেন সভাপতি টি এইচ তোফা

www.banglarkantho24.com