আশাশুনিতে আকস্মিক ঝড়ে ৫ কাঁচা ঘর লন্ডভন্ড।ক্ষতিগ্রস্তদের পাশে চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর সানা

Staff Reporter প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১০:১৭ অপরাহ্ন / ০
আশাশুনিতে আকস্মিক ঝড়ে ৫ কাঁচা ঘর লন্ডভন্ড।ক্ষতিগ্রস্তদের পাশে চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর সানা

আশাশুনিতে আকস্মিক ঝড়ে ৫ কাঁচা ঘর লন্ডভন্ড।ক্ষতিগ্রস্তদের পাশে চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর সানা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের উত্তর বাইনতলা গ্রামে আকস্মিক ঘূর্ণিঝড়ে পাঁচটি কাঁচা ঘর লন্ডভন্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ ঝড় শুরু হলে মুহূর্তের মধ্যেই ঘরের টিন ও এলবেস্টারের ছাউনি উড়ে যায়। ভেঙে পড়ে ঘরের বিভিন্ন অংশ।
এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বসবাসের অনুপযোগী ঘরে চরম দুর্ভোগে।
স্থানীয়রা জানান,উত্তর বাইনতলা গ্রামের ডিসিআরকৃত জমিতে বসবাসকারী তিন ভাই সাহেব আলী মোল্লা, দাউদ মোল্লা ও আইয়ুব আলী মোল্লার পাঁচটি কাঁচা ঘর ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরের চালা উড়ে যাওয়াসহ কাঠামোর বিভিন্ন অংশ ভেঙে পড়ায় পরিবারগুলোর স্বাভাবিক বসবাস ব্যাহত হচ্ছে।

ঝড়ে ক্ষয়ক্ষতির খবর পেয়ে বড়দল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জামায়াত নেতা আব্দুল গফুর সানা ঘটনাস্থলে ছুটে যান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং তাদের দুর্দশার কথা শোনেন।
পরে তিনি নিজস্ব তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তা তুলে দেন। আকস্মিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয়রা তার এ উদ্যোগকে স্বাগত জানান।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘর পুনর্নির্মাণ ও বসবাসের উপযোগী করে তুলতে সরকারি-বেসরকারি ও সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেছেন।

Share this news as a Photo Card

26 September 2026

আশাশুনিতে আকস্মিক ঝড়ে ৫ কাঁচা ঘর লন্ডভন্ড।ক্ষতিগ্রস্তদের পাশে চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর সানা

www.banglarkantho24.com