সিদ্ধিরগঞ্জে বঙ্গবন্ধু পরিষদের নেতা মনির আহমেদ মানিককে গ্রেফতার।করেছে নাশকতা মামলায় আদালতে প্রেরণ

Staff Reporter প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন / ০
সিদ্ধিরগঞ্জে বঙ্গবন্ধু পরিষদের নেতা মনির আহমেদ মানিককে গ্রেফতার।করেছে নাশকতা মামলায় আদালতে প্রেরণ

সিদ্ধিরগঞ্জে বঙ্গবন্ধু পরিষদের নেতা মনির আহমেদ মানিককে গ্রেফতার।করেছে নাশকতা মামলায় আদালতে প্রেরণ।

​নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বঙ্গবন্ধু পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক মনির আহমেদ (মানিক)-কে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

​রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেন পাড়া এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একটি নাশকতা মামলাসহ একাধিক মামলায় তাকে পুলিশি হেফাজতে আদালতে প্রেরণ করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রোববার গভীর রাতে মিজমিজি বাতেন পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মনির আহমেদ মানিক(৫৮)-কে গ্রেফতার করে। পরদিন তাকে সিদ্ধিরগঞ্জ থানার একটি নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Share this news as a Photo Card

29 September 2026

সিদ্ধিরগঞ্জে বঙ্গবন্ধু পরিষদের নেতা মনির আহমেদ মানিককে গ্রেফতার।করেছে নাশকতা মামলায় আদালতে প্রেরণ

www.banglarkantho24.com