ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রবেশমুখে প্রতিনিয়ত বাড়ছে বেপরোয়া সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার দাপট

Staff Reporter প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১:৫৭ অপরাহ্ন / ০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রবেশমুখে প্রতিনিয়ত বাড়ছে বেপরোয়া সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার দাপট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রবেশমুখে প্রতিনিয়ত বাড়ছে বেপরোয়া সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার দাপট

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রবেশমুখ গুলোতে প্রতিনিয়ত বাড়ছে বেপরোয়া সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার দাপট। শিমরাইল ও সাইনবোর্ড মোড় ঘুরে দেখা যায়, মহাসড়ক জুড়েই অবৈধ অটোরিকশা ও সিএনজির অনিয়ন্ত্রিত পার্কিং। কেবল পার্কিংই নয়, মূল মহাসড়ক দিয়ে নিয়মিত উল্টো পথেও যাতায়াত করছে এসব থ্রি-হুইলার।
​স্থানীয়দের অভিযোগ, চোখের সামনে এমন ঝুঁকিপূর্ণ যাতায়াত ও নিয়মভঙ্গ চললেও তা দেখার কেউ নেই। হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের অধীনে থাকা শিমরাইল ও সাইনবোর্ড পুলিশ ক্যাম্পের ভূমিকা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল ও পরিবহন সংশ্লিষ্টরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, মহাসড়কে যখন অটোরিকশার দাপটে দুর্ঘটনা বাড়ছে, তখন পুলিশ সদস্যদের ক্যাম্পের ভেতরে চা-চক্র, পত্রিকা পড়া ও গল্পগুজবে ব্যস্ত থাকতে দেখা যায়।
​এ নিয়ে সাধারণ যাত্রী ও স্থানীয় পরিবহন শ্রমিকদের মাঝে সমালোচনার ঝড় বইছে। মহাসড়কে প্রতিনিয়ত এমন উল্টো পথে রিকশা-সিএনজি চলাচলের কারণে যেকোনো মুহূর্তে বড় ধরনের ঘটতে পারে দুর্ঘটনা। গত কয়ক মাসে বেশ কয়েকটি দূর্ঘটনা সংঘটিত হয়েছে৷ স্থানীয় মানুষের মুখে এখন একটাই প্রশ্ন “বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে এর দায়ভার কে নেবে?”
​সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং বড় ধরনের বিপর্যয় এড়াতে সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশ ও উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর পদক্ষেপ দাবি করছে সর্বস্তরের সাধারণ মানুষ।

Share this news as a Photo Card

27 September 2026

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রবেশমুখে প্রতিনিয়ত বাড়ছে বেপরোয়া সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার দাপট

www.banglarkantho24.com