

সিদ্ধিরগঞ্জে ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে: বালু ভরাট ও বর্জ্য অপসারণে স্বস্তি পথচারী ও পোশাকশ্রমিকদের
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের ৫ নম্বর ওয়ার্ডে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে সড়ক চলাচল উপযোগী করা এবং ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালিত হয়েছে।
সড়কটিতে বালু ভরাট ও জঞ্জাল মুক্ত করার পর সাধারণ মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারায় বিএনপির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় তৈরি পোশাক (গার্মেন্টস) কর্মী ও সাধারণ পথচারীরা।
স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মতে, রাস্তাটি চলাচলের অনুযোগী হয়ে পড়ায় প্রতিদিন যাতায়াতে ভোগান্তি পোহাতে হতো। বিএনপির নেতাকর্মীদের নিজ উদ্যোগে এ সংস্কার ও পরিচ্ছন্নতা অভিযানের ফলে এলাকার জনদুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে।
এ বিষয়ে ৫ নম্বর ওয়ার্ডের সুপারভাইজার নজরুল ইসলাম বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের এমন সামাজিক সচেতনতার প্রশংসা করে বলেন, “সাধারণ মানুষের চলাচলের সুবিধা করে দিতে এবং এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কারে অত্যন্ত প্রশংসনীয় ও অগ্রণী ভূমিকা রাখা হয়েছে।
পরিচ্ছন্ন ও বাসযোগ্য সমাজ গঠনে নিজ নিজ এলাকা পরিষ্কার রাখা আমাদের সবার নাগরিক দায়িত্ব।”
আপনার মতামত লিখুন :