

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজনে জনাব তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান হাজী কবির হোসেন
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ফেনী সফর ও আগমন উপলক্ষে নারায়ণগঞ্জে আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাজী কবির হোসেনের সুযোগ্য নেতৃত্বে নেতাকর্মীরা এই সংবর্ধনা ও অভ্যর্থনার আয়োজন করেন।
উক্ত অনুষ্ঠানে ৪নং ওয়ার্ড বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে সমবেত হন। পথসভায় উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন এবং হাত নেড়ে প্রিয় নেতাকে উষ্ণ অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা জানান।
এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের মধ্যে এক অভূতপূর্ব উৎসাহ- উদ্দীপনা ও ঐক্যের আমেজ লক্ষ্য করা যায়।
আপনার মতামত লিখুন :