সিদ্ধিরগঞ্জে মৃত শ্রমিক নেতা ও সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং আর্থিক সহায়তা প্রধান


Staff Reporter প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৫:২৩ অপরাহ্ন / ০
সিদ্ধিরগঞ্জে মৃত শ্রমিক নেতা ও সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং আর্থিক সহায়তা প্রধান

সিদ্ধিরগঞ্জে মৃত শ্রমিক নেতা ও সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং আর্থিক সহায়তা প্রধান।

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মৃত শ্রমিক নেতা ও সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
​শনিবার (২৬ সেপ্টেম্বর) বাদ জোহর সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক টার্মিনালে বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক-কভার্ডভ্যান মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন শিমরাইল শাখার উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
​সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মরহুম আরজু দেওয়ান, রফিকুল ইসলাম রতন,কামরুল ইসলাম, আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন, হাসান পারভেজ, সিরাজুর ইসলাম মেম্বার ও মনির হোসেব, দেলোয়ার হোসেন দেলুসহ মরহুম সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা করে এই বিশেষ দোয়া প্রার্থনার আয়োজন করা হয়।

এ সময় সংগঠনের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা প্রদান করেন শিমরাইল শাখার নেতৃবৃন্দ, সাধারণ ড্রাইভার ও হেলপারদের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন এ. রহমান মার্কেটের বাইতুল রহমানিয়া পাঞ্জেগানা মসজিদের ইমাম মাওলানা ইউসুফ। ​উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
​আব্দুল সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি (বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক-কভার্ডভ্যান মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন)
​আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি
​হাজী নাছির উদ্দিন, প্রচার সম্পাদক, কেন্দ্রীয় কমিটি
​আইয়ুব আলী মুন্সি, সভাপতি, শিমরাইল শাখা
​মোঃ সেলিম হোসেন দিপু, পিএস (নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান)
​এস. এম. আসলাম, আহ্বায়ক, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দল
​টি. এইচ. তোফা, আহ্বায়ক, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দল
​হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক, ৪ নং ওয়ার্ড শ্রমিক দল
​এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাধারণ শ্রমিক এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

26 September 2026

সিদ্ধিরগঞ্জে মৃত শ্রমিক নেতা ও সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং আর্থিক সহায়তা প্রধান

www.banglarkantho24.com