সিদ্ধিরগঞ্জে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে যুবদলের বিশাল শোডাউন

Staff Reporter প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৬, ৩:৫২ অপরাহ্ন / ০
সিদ্ধিরগঞ্জে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে যুবদলের বিশাল শোডাউন

সিদ্ধিরগঞ্জে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে যুবদলের বিশাল শোডাউন

​সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের পক্ষ থেকে এক আনন্দঘন ও জমকালো অভ্যর্থনা কর্মসূচির আয়োজন করা হয়।
​সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক আহ্বায়ক মন্তাজ উদ্দিন মন্টুর নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে কাঁচপুর ব্রিজে সারিবদ্ধ ও সুশৃঙ্খলভাবে অবস্থান নেন তারা। এ সময় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
​কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সুস্থতা, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ নেতৃত্বের সাফল্য কামনা করে অভিনন্দন জানান।
​এ সময় উপস্থিত ছিলেন যুবদলের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ কর্মীরা। পুরো আয়োজনটি অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Share this news as a Photo Card

01 October 2026

সিদ্ধিরগঞ্জে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে যুবদলের বিশাল শোডাউন

www.banglarkantho24.com