তারেক রহমানের আগমন উপলক্ষে আজাহারুল ইসলাম মান্নানের নির্দেশে ৫নং ওয়ার্ড বিএনপির নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে নেতাকর্মীদের ঢল


Staff Reporter প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৬, ৩:২৩ অপরাহ্ন / ০
তারেক রহমানের আগমন উপলক্ষে আজাহারুল ইসলাম মান্নানের নির্দেশে ৫নং ওয়ার্ড বিএনপির নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে নেতাকর্মীদের ঢল

তারেক রহমানের আগমন উপলক্ষে আজাহারুল ইসলাম মান্নানের নির্দেশে ৫নং ওয়ার্ড বিএনপির নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে নেতাকর্মীদের ঢল।

​নারায়ণগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমানের ফেনী আগমনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক বিশাল অভিনন্দন ও শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ​

আজ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৫নং ওয়ার্ডে নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানে নির্দেশে ৫নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ শুভেচ্ছা জানাতে সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজের পশ্চিম ঢালে এ কর্মসূচির আয়োজন করা হয়।

৫নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের নিয়ে কাঁচপুর এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
​এ সময় তারেক রহমানের শুভ আগমনকে স্বাগত জানিয়ে ৫নংওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং অভিনন্দন জানান।

​উক্ত অভিনন্দন ও শুভেচ্ছা কর্মসূচিতে প্রধান সারিতে উপস্থিত ছিলেন নাসিক ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সালাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মনা,৫নং ওয়ার্ড যুবদল নেতা জাহিদ হাসান লিপু,এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, বিএনপির স্থানীয় নেতা মোহাম্মদ আলী, রাসেল, শফিকুল ইসলাম প্রিন্স, ফয়সাল, বাদশাসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা পথসভায় উপস্থিত ছিলেন।

তারেক রহমানের এই আগমনে তৃণমূলের নেতা-কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও প্রেরণা জুগিয়েছে। আগামী দিনের গণতন্ত্র পুনৰুদ্ধারের সংগ্রামে সিদ্ধিরগঞ্জ ৫ নম্বর ওয়ার্ড বিএনপি সর্বদাই রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।

Share this news as a Photo Card

01 October 2026

তারেক রহমানের আগমন উপলক্ষে আজাহারুল ইসলাম মান্নানের নির্দেশে ৫নং ওয়ার্ড বিএনপির নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে নেতাকর্মীদের ঢল

www.banglarkantho24.com