

সিদ্ধিরগঞ্জে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে যুবদলের বিশাল শোডাউন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের পক্ষ থেকে এক আনন্দঘন ও জমকালো অভ্যর্থনা কর্মসূচির আয়োজন করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক আহ্বায়ক মন্তাজ উদ্দিন মন্টুর নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে কাঁচপুর ব্রিজে সারিবদ্ধ ও সুশৃঙ্খলভাবে অবস্থান নেন তারা। এ সময় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সুস্থতা, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ নেতৃত্বের সাফল্য কামনা করে অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন যুবদলের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ কর্মীরা। পুরো আয়োজনটি অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন :