সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি পদে আলোচনায় ইকবাল হোসেন: তৃণমূলের দাবি ‘কর্মীবান্ধব নেতা’


Staff Reporter প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ১:৪৬ পূর্বাহ্ন / ০
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি পদে আলোচনায় ইকবাল হোসেন: তৃণমূলের দাবি ‘কর্মীবান্ধব নেতা’

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি পদে আলোচনায় ইকবাল হোসেন: তৃণমূলের দাবি ‘কর্মীবান্ধব নেতা’

​সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নতুন কমিটিতে সভাপতি পদে সর্বমহলে জোরালো আলোচনায় রয়েছেন ইকবাল হোসেন। বিগত দিনের আন্দোলন-সংগ্রামে সার্বক্ষণিক পাশে থাকায় তাঁকে সভাপতি হিসেবে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা।

​১ নং ওয়ার্ড বিএনপি নেতা রাসেল তৃণমূলের পক্ষে জোরালো দাবি জানিয়ে বলেন, “বিগত দিনে রাজপথের সকল আন্দোলন-সংগ্রামে আমরা সর্বদাই ইকবাল হোসেনকে আমাদের পাশে পেয়েছি। হামলা, মামলা, মিছিল কিংবা মিটিং—প্রতিটি সংকটে তিনি নেতাকর্মীদের আগলে রেখেছেন। তিনি একজন খাঁটি কর্মীবান্ধব নেতা।

​ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের পক্ষ থেকে কেন্দ্রীয় হাইকমান্ড ও জ্যেষ্ঠ নেতাদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, “সিদ্ধিরগঞ্জ থানা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে ইকবাল হোসেনের মতো অভিজ্ঞ ও পরীক্ষিত নেতৃত্বের বিকল্প নেই। আন্দোলন-সংগ্রামে যিনি কর্মীদের মনে সাহস ও শক্তি যোগান, সেই ইকবাল হোসেনকেই আমরা থানা বিএনপির প্রধান হিসেবে পেতে চাই। কেন্দ্র থেকে আমাদের এই ত্যাগী নেতাকে উপহার দেওয়া হলে থানা বিএনপি আরও গতিশীল হবে।
​তৃণমূলের নেতাকর্মীদের একাংশের দাবি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপিকে আরও সুসংগঠিত করতে এবং দলের যেকোনো সংকটে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে ইকবাল হোসেনের নেতৃত্বই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

19 October 2026

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি পদে আলোচনায় ইকবাল হোসেন: তৃণমূলের দাবি ‘কর্মীবান্ধব নেতা’

www.banglarkantho24.com