

সিদ্ধিরগঞ্জে শ্রী শ্রী রামকানাই জিউর বিগ্রহ মন্দিরে দুর্গোৎসব পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ
নারায়নগঞ্জ প্রতিনিধিঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিদ্ধিরগঞ্জে শ্রী শ্রী রামকানাই জিউর বিগ্রহ মন্দির পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
এ-সময় মন্দিরের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরিদর্শনকালে তিনি মন্দিরের সার্বিক পরিস্থিতি ও পূজার নানা খবরা খবর নেন।
সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, সাধারণ সম্পাদক খোকন চন্দ্র বর্মন অধ্যাপক মামুন মাহমুদকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন।
তিনি ভক্তদের উদ্দেশ্য কথা বলেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, নারায়ণগঞ্জ মহানগর জিয়া মঞ্চের আহ্বায়ক তরিকুল ইসলাম নয়ন,সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহ আলম হিরা,সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আহসানউল্লা মুন্সী,১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবুল।
সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আবুল হোসেন আবির।৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিলন।
৫নং ওয়ার্ড তাঁতি দলের সভাপতি আতিকুর রহমান আতিক।
৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামাই জাহাঙ্গীর,৫নং ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক মানিক খান, ৫নং ওয়ার্ড যুগ্ন আহবায়ক কাশেম, ৪নং ওয়ার্ড কৃষক দলের দপ্তর সম্পাদক মহিউদ্দিন,সামাজিক সংগঠন অস্বচ্ছ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আজমান হোসাইন,৫নং ওয়ার্ড বিএনপির সদস্য এনায়েতুল্লাহ হাওলাদার,১নং ওয়ার্ড বিএনপি নেতা আলী আকবর প্রমূখ।
আপনার মতামত লিখুন :